কবিগান হল কবির গান; তবে এ গান একেবারে সাধারন গান
নয়, এ গানে যুক্তির লড়াই থাকে, থাকে হেয় প্রতিপন্ন করবার প্রচেষ্টাও।এই গানের আসরে
থাকে দুটি পক্ষ, প্রথমজন যে বিষয়টির পক্ষ নেবেন, তিনি যুক্তি দিয়ে সেই বিষয়ের
শ্রেষ্ঠত্ব প্রমান করবেন এবং দ্বিতীয়জনের গৃহীত বিষয়ের বিরুদ্ধে যুক্তি খাড়া করে
দ্বিতীয় জনের বিষয়টিকে হেয় প্রতিপন্ন করে থাকেন। যারা আধুনিক বিতর্ক প্রতিযোগিতা দেখেছেন বা নিজে
অংশগ্রহন করেছেন, তারা এই বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারবেন, কারন এই কবিগানের সঙ্গে এই আধুনিক বিতর্কের একটা মিল আছে, যদিও তা এই পাল্লা-পাল্লির মধ্যেই সীমাবদ্ধ।বিতর্ক চলে পক্ষ ও বিপক্ষের বক্তার মধ্যে; কবিগান চলে দু পক্ষের কবিয়াল বা ছড়াদারদের মধ্যে, তারা গান গেয়ে কখন ছড়া বলে তাঁদের যুক্তি উপস্থাপন করেন।তাই বলা যায় কাব্যগীতির মাধ্যমে পরিবেশিত বিতর্কই হল কবিগান। কবিয়াল আফাজুদ্দিন একটি ছড়ায় খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন-
" এ লড়াই-এ নেই লাঠালাঠিশুধু কথার ফাটাফাটিহয় না তাতে চটাচটিথাকে যুক্তির পরিপাটি।"
পশ্চিমবঙ্গীয় প্রাচীন কবিগান বলতে প্রধানতঃ ভবানী বিষয়, সখীসংবাদ, গোষ্ঠ, লহর-কবি এবং রাধাকৃষ্ণ সম্পর্কে রচিত এক ধরণের বিরহ সঙ্গীতকে বোঝায়।
কবিগানের শ্রেনীবিভাগ
(ক)আসরের পূর্বে অর্থাৎ অবসর সময়ে রচিত গানের রকমফের-(উভয় পক্ষ কর্তৃক গীত)-
১। ডাক
২। ভবানী। মালসী। আগমনী
৩। গোষ্ঠ।ভোর
৪। সখীসংবাদ
৫। কবি (লহর কবি)
(খ)আসরে উপস্থিত ক্ষেত্রে রচিত গানের রকমফের(উভয় পক্ষ কর্তৃক গীত)-
১। সখীসংবাদের জবাব, 'কবি'র জবাব, টপ্পা ও টপ্পার জবাব।
২।ধুয়া।
৩। ত্রিপদী পাঁচালী।
৪। ধুয়া ও সুর সহযোগে গান।
৫।পয়ার পাঁচালী।
৬। যোটের পাল্লা বা যোটক।
(অ)ডাক গানের অঙ্গ বিভাগঃ-
ডাক গানগুলি ২টি অংশে বিভক্ত-
(১) ডাক বা আহ্বান বা নিবেদন বা প্রস্তাবন
(২) অন্তরা বা ঝুমুর বা চালক
(আ)ভবানী,মালসী,'কবি', সখীসংবাদ, ভোর এবং গোষ্ঠগানের অঙ্গ বিভাগঃ-
১। চিতান
২। পাড়ন
৩। প্রথম ফুকার
৪। মিল।ছাড়
৫।মুখ।ধুয়া
৬।ডাইনা।ধুয়া
৭। খাদ। খোঁচ
৮।দ্বিতীয় ফুকার বা খাদ ফুকার
৯। মিল।ছাড়
১০। অন্তরা।লটক।চালক।ঝুমুর
১১।পরচিতান
১২।পাড়ন বা পরপাড়ন
১৩। তৃতীয় ফুকার বা পরচিতান ফুকার
১৪। মিল।ছাড়।
চিত্র উৎস- ইন্টারনেট, প্রথমটি কবিগানের এক বাদ্য, দ্বিতীয়টি কবিগানের।
তথ্যসুত্রঃ-
পূর্ব বঙ্গের কবিগান( ১ম খন্ড)- ডঃ দীনেশ চন্দ্র সিংহ (প্রকাশক- কলিকাতা বিশ্ববিদ্যালয়)
কবিগান- দীপক বিশ্বাস।
সহযোগিতায়- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এবং
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার লাইব্রেরী,গোলপার্ক।


No comments:
Post a Comment