তৃতীয়
পর্ব- আধুনিক যুগের গ্রামীন কবিগান
উনবিংশ শতাব্দীর
নবযুগের সাংস্কৃতিক আন্দোলনের প্রবলতা যতই বৃদ্ধি পেতে লাগল, ততই লোকরঞ্জনের এই
সুলভ পন্থাও বিরল পথিক হয়ে পড়ল।একালের কবিয়ালদের সকলেই গ্রামে আবির্ভুত হলেও
আধুনিক ভাবাদর্শেই লালিত হয়েছেন।এদের মধ্যে উল্লেখযোগ্য- চট্টগ্রামের রমেশ শীল,
জিন্দেগীর শেখ গোমহানী দেওয়ান, শ্রীহট্টের প্রসন্ন কুমার চন্দ, ফনীন্দ্রচন্দ্র
দাস, নদীয়ার কয়েকজন কবিয়াল উল্লেখ্য।পুরাতন কবিগানের বেশিরভাগ ঐতিহ্য আর এদের গানে
নেই, বরং উঠে এসেছে স্বাধীনতা সংগ্রাম, কৃষি বিপ্লব, সামাজিক ও অর্থনৈতিক অন্দোলন।
অশ্লীল ইতরতা থেকেও এদের গান মুক্ত।
“ কানের গান আর দরকার নেই ভাই, প্রাণের গান গাইতে হবে,”- শেখ গোমহানী দেওয়ান
এই আধুনিক
কবিয়ালদের গানে আধুনিকতার রস মিশেছে সত্য কিন্তু কতটা নতুনত্বে বৈচিত্রমন্ডিত
হয়েছে, তা নিয়ে মতান্তর আছে।
পুর্ব বঙ্গের গ্রামীন কবিগান.........
পুর্ববঙ্গের মধ্যে ময়মনসিংহ
ও ঢাকা বিক্রমপুরে শতাধিক বছর আগে কবিগানের বিশেষ প্রচলন হয়েছিল। ময়মনসিংহের
কানাই-বলাই ভাতৃত্বয় কবিগানে বিশেষ খ্যাতিলাভ করেছিলেন এবং ভক্তিমুলক মালসী গানে
(ভবানী বিষয়ক) প্রতিভার পরিচয় দিয়েছিলেন। নেত্রকোনার এক মুসলিম কবিয়াল লালমামুদও
কবিগানে স্মরণীয় হয়ে আছেন। কৃষ্ণের বাঁশী শুনে
রাধার উন্মনা ভাবটা তিনি চমৎকার ফুটিয়েছেন-
“ সুধা বিষে আছে মিশে বাশীর রবে।আমার যে যন্ত্রনা,প্রাণ জানে আর কেউ জানে না-বল সখি, কি উপায় হবে।”
পরবর্তিকালে ঢাকার হরিচরণ
আচার্য খুব বিখ্যাত হন। ইনি একদিকে যেমন রাধাকৃষ্ণ ইত্যাদি দেবদেবী বিষয়ক গান রচনা
করেন, তেমনই আবার হিন্দু মুসলমান দাঙ্গা কিংবা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কারাবরণও
তাঁর গানে উঠে আসে।
তথ্যসুত্র-
১)History of Bengali Language and Literature - D.C. Sen.
2) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত( ৪র্থ খন্ড)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
৩)পূর্ববঙ্গের কবিগান- ডঃ দীনেশ চন্দ্র সিংহ
৪) প্রাচীন কবিওয়ালার গান- প্রফুল্লচন্দ্র পাল।
সহযোগিতায়- রবীন্দ্রভারতী সেন্ট্রাল লাইব্রেরী আর RKMIC লাইব্রেরী।
চিত্র উৎস- ইন্টারনেট।
১)History of Bengali Language and Literature - D.C. Sen.
2) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত( ৪র্থ খন্ড)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
৩)পূর্ববঙ্গের কবিগান- ডঃ দীনেশ চন্দ্র সিংহ
৪) প্রাচীন কবিওয়ালার গান- প্রফুল্লচন্দ্র পাল।
সহযোগিতায়- রবীন্দ্রভারতী সেন্ট্রাল লাইব্রেরী আর RKMIC লাইব্রেরী।
চিত্র উৎস- ইন্টারনেট।

অসাধারন...চালিয়ে যাও...
ReplyDelete